বিজ্ঞাপন

সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে রাজশাহীর পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে এসে গোসলে নেমে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহীর শাহামধ্যম উপজেলার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে একটি হাউসবোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। পরে খাবার ও প্রয়োজনীয় মালামাল কেনার জন্য হাউসবোটটি লামাগাঁও বাজার ঘাটে নোঙর করা হয়। এ সময় দলের কয়েকজন সদস্য বাজারে যান।

‎এরই মধ্যে আব্দুল মাজেদ পিকলু গোসল করতে হাউসবোট থেকে পানিতে লাফ দেন। পরে তিনি আর হাউসবোটে ফিরে আসতে পারেননি। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা পানিতে খোঁজাখুঁজি শুরু করেন।

‎প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা পানির নিচ থেকে আব্দুল মাজেদ পিকলুর মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

‎তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে পানিতে নেমে এক পর্যটক ডুবে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনরা যোগাযোগ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎পিরোজপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন