জয়পুরহাটের ছোট মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে কম্পিউটার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি ভাদসা ইউনিয়নের মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী এমদাদুল হকের উদ্যোগে এসব উপহারসামগ্রী প্রদান করা হয়।
শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে কম্পিউটার সামগ্রী হস্তান্তরের পাশাপাশি সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ছোট মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যক্তিত্ব আইনুদ্দিন, জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, সাবেক মেম্বার আমিনুর রহমান ও রাসেল আহমেদসহ এলাকার সুধীজনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত অতিথিরা এই শিক্ষা অনুরাগী ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রকৌশলী এমদাদুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন : পিরোজপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল


