বিজ্ঞাপন

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ‎

‎সুনামগঞ্জে র‍্যাব-৯ এর পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলার শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় MOSKU TRANSPORT নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন।

‎পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা গাঢ় মেরুন রঙের একটি ব্যাগ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. জসিম উদ্দিন উজ্জ্বল (৩০)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডোলনা গ্রামের মৃত হাবিবুর রহমান ছগিরের ছেলে।

‎অন্যদিকে, একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর সাকিনস্থ স্বাধীন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‍্যাব। সুনামগঞ্জ- বিশ্বম্ভরপুর সড়কে চেকপোস্ট চলাকালে একটি সবুজ রঙের সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়।

‎এ সময় সিএনজির পেছনের সিটে থাকা এক ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো রঙের ব্যাগ তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. সোহান মিয়া (২৩)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।

‎র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

‎র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দ করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

‎পড়ুন : দুর্গাপুরে বরযাত্রীর অপেক্ষায় কনে, বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন