যশোরের শার্শার পাঁচভুলট সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ শার্শার পাঁচভূলট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা বিদেশি পিস্তলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ টাকা এবং ম্যাগাজিনের মূল্য ৫ হাজার টাকা। সবমিলিয়ে জব্দ করা অস্ত্রের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।বিজিবি জানায়, উদ্ধার করা বিদেশি পিস্তল ও ম্যাগাজিন শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

