বিজ্ঞাপন

ময়মনসিংহ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ

ময়মনসিংহ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জেলার হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিজিবির একটি টহল দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

আটককৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের মূল্য আটচল্লিশ লক্ষ একান্ন হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক বলেন, “আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পড়ুন: নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন