বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ হাজার কেজি সারসহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি সারসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি সদস্যরা। বুধবার গভীর রাতে উপজেলার ইসলামপুর নাম এলাকা থেকে ট্রাকটি আটক করে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির অভিযানকালে একটি ট্রাক সন্দেহ হলে তল্লাশীর জন্য থামানো হয়। এসময় চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তল্লাশি করে ট্রাকের মধ্যে থাকা ২৪ হাজার কেজি সার জব্দ করে।

এরমধ্যে সাড়ে ৯ হাজার কেজি টিএসপি ও সাড়ে ১৪ হাজার কেজি ডিএপি সার রয়েছে। ধারণা করা হচ্ছে সার গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।আটককৃত সারসহ ট্রাক আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন