বিজ্ঞাপন

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯১ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ৪৯১ জনের মধ্যে রমনা বিভাগ থেকে ২০ জন, লালবাগ বিভাগ থেকে ৪১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১৫৬ জন, গুলশান বিভাগ থেকে ৫৯ জন, উত্তরা বিভাগ থেকে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির অভিযানে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে উপচে পড়ল হ্রদ: প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন