বিজ্ঞাপন

সুনামগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যান জব্দ, আটক ২

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ফুচকা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর থেকে সুনামগঞ্জগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল।

‎অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. মাহমুদুল হাসান। তাঁর সঙ্গে ছিলেন এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, দিপক মুন্ডা ও মোশারফ হোসেনসহ ডিবি পুলিশের সদস্যরা। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। পরে কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করা হয়।

‎পুলিশ জানায়, জব্দ করা ফুচকা রাখা ছিল মোট ১১০টি প্লাস্টিকের বস্তায়। প্রতিটি বস্তায় ছিল ৩৫ কেজি করে ফুচকা। হিসাব অনুযায়ী, ১১০টি বস্তায় মোট ফুচকার পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৮৫০ কেজি।

‎পুলিশের দেওয়া বাজারমূল্য অনুযায়ী, প্রতি কেজি ফুচকার আনুমানিক দাম ৪০০ টাকা। সে হিসাবে জব্দ করা ভারতীয় ফুচকার আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

‎কাভার্ডভ্যানসহ জব্দ ৬৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল, ফুচকার পাশাপাশি চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। জব্দ করা কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮। পুলিশের হিসাবে গাড়িটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

‎ফুচকার ১৫ লাখ ৪০ হাজার টাকা এবং কাভার্ডভ্যানের ৫০ লাখ টাকা—দুই মিলিয়ে জব্দ করা আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা।

‎এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ- গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের হেফাজত থেকেই ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য আনার ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

‎এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎সীমান্তবর্তী জেলা হওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

‎ডিবি পুলিশের এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দের ঘটনাও চোরাচালানবিরোধী অভিযানের অংশ বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ বলছে, চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : নাটোরে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন