চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়ির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার তুলাতলী দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়িতে আয়োজিত ঈদে মিলাদুন্নবী সাঃ মাহফিল কোরআন খতমের মাধ্যমে শুরু হয়। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান,মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।
এতে রাসূল সাঃ জীবনাদর্শের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন সুপার রৌফাবাদ মাদ্রাসার সুপার মাওলানা জামেউল আখতার চৌধুরী,চট্টগ্রাম চকবাজার বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আতিকুল্লাহ চৌধুরী,দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দিন,হাফেজ মাওলানা হাছান ছিদ্দিক চৌধুরী,মাওলানা জাকারিয়া চৌধুরী।
তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কর আইনজীবী জরজিস আহমদ চৌধুরী,মোসহাব উদ্দিন চৌধুরী,শামাউন চৌধুরী,আকবর হোছাইন চৌধুরী,বশির উদ্দিন চৌধুরী,বেলায়েত চৌধুরী,মলিহুল আলম চৌধুরী, তাসরিফুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা।
পড়ুন : মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি


