বিজ্ঞাপন

নাগরিক মতামতকে গুরুত্ব দিয়ে শ্রীপুরের উন্নয়ন পরিকল্পনা করা হবে : নাসিম মণ্ডল

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. নাসিম মণ্ডলের উদ্যোগে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মালেক মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সিকান্দার মাস্টারের সভাপতিত্বে এবং খোরশেদ আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী মো. নাসিম মণ্ডল।

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার সমস্যা, নাগরিক সেবা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। নাসিম মণ্ডল মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে শ্রীপুর পৌরসভাকে একটি কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষের কথা সরাসরি শোনা এবং তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়াই এই সভার মূল উদ্দেশ্য। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এলাকার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও এলাকার সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকসহ এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৩৬ টি স্বপ্ন বাড়ি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন