মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করতে হবে: নূরুল ইসলাম নয়ন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, ইতিমধ্যে এ কারণে অনেককে জেলে যেতে হয়েছে। সব মতের মানুষের জন্য আমরা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। তবে যারা গত ১৭ বছর অপকর্ম করেছেন, তাদের জেলে থাকতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চরফ্যাশন সদর রোডে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ১৭ বছর নেতৃত্ব দিয়েছেন। যুবদলও ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন ও নদীভাঙন রোধে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের সেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করে কাজ করতে হবে। বিএনপির নেতা-কর্মীদের মানুষের সমস্যা সমাধানে আন্তরিক হতে হবে।

আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দলের সিদ্ধান্ত না মানার কারণে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়লে তা দলের প্রতি আনুগত্যের অভাব হিসেবে বিবেচিত হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।

চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। যুব সমাবেশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজারো নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।

পড়ুন : ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল এগিয়ে, ব্যবধান ১৮ হাজারের বেশি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন