ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর হাইওয়ে থানাধীন আশাড়িয়ার চর এলাকায় ব্রিজের সংস্কার ও সংস্কারপরবর্তী সড়ক শুকানোর কাজের জন্য ঢাকামুখী লেনে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্দেশনা অনুযায়ী, সংস্কারকাজ সম্পূর্ণ করা এবং পিচ শুকানোর সুবিধার্থে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই অংশে ঢাকামুখী লেনে কেবল একটি লেন দিয়ে যানবাহন চলাচলের সুযোগ থাকছে।
এর ফলে মহাসড়কের ওই নির্দিষ্ট অংশে ঢাকামুখী লেনে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে এবং চলাচলে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে কাজ করছে এবং নির্ধারিত সময়ের পর কাজ শেষ হলে সড়কটিতে পুনরায় স্বাভাবিক গতিতে যান চলাচল শুরু হবে।
পড়ুন : মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা জানালো ভারত
সা/


