বিজ্ঞাপন

পটিয়ায় ঈদে আজম উদযাপনে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমণ্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তির জন্য প্রাণাধিক প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন উপলক্ষে পটিয়ায় ঈদে আজম উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলশন পটিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনন্দ শোভাযাত্রাটি পটিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, সালাতু সালাম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আয়োজিত সমাবেশে পটিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোরশেদুল আলম খোরশেদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নাঈম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মহসিন, হাফেজ ফরিদুল আলম, এম. এ. রহিম, মাওলানা নজরুল ইসলাম, কুতুব উদ্দিন, আবুল কালাম, নাফিজ নিজাম, ফারুক আজম, কুতুব উদ্দিন কায়েস, গোলাম সরওয়ার, আবু কায়ছার, আহসানুল হক চৌধুরী মুরাদ, মীর সুজন, আবদুল মালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে বিপুলসংখ্যক পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত হিসেবে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের আলো, মুক্তির উৎস এবং সকল গুণ, জ্ঞান ও কল্যাণের মূল হিসেবে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত। তাঁর শুভাগমনের জন্য মহান আল্লাহতাআলার প্রতি পরম শোকরিয়া আদায়ের সর্বোচ্চ আনন্দের দিনই হলো ঈদে আজম।

পড়ুন : বই দেখে পরীক্ষা: ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন