বিজ্ঞাপন

ব্যাগ ধরে টান ছিনতাইকারীদের, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন রনজিনা পারভীন। পরে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়।

এ সময় রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি। পরিবারের সদস্যরা বলছেন, বিষয়টি নিয়ে আমরা চাই না সংবাদ প্রকাশ হোক।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শিগগির তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।

পড়ুন: গুম-খুনের শিকার পরিবারের সদস্যের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন