বিজ্ঞাপন

চারঘাটে ১৮৫টি ইয়াবাসহ যুবক আটক

মাদক নির্মূলে অভিযান পরিচালনা করেন চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

শনিবার দুপুরে নিয়মিত অভিযানের একাংশ পরিচালনা করা হয় রাজশাহীর চারঘাট উপজেলার নাওদাড়া। ওই সময় মোক্তারপুর জারজিসের বাড়ির সামনে থেকে ১৮৫ পিস ইয়াবাসহ জাহিদ নামের একজনকে আটক করে থানা পুলিশ।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, তার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা চলমান ছিল। অভিযানে এসআই রাকিব ও সেকেন্ড অফিসার হৃদয়সহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানকালে জাহিদ নামের ব্যাক্তিকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা একটি ব্যাগে ১৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য বহন করার অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

পড়ুন : এপিএম টার্মিনালসের ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে চেম্বারের স্বাগত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন