বিজ্ঞাপন

সৈয়দপুরে মাদক-চুরি বন্ধে এলাকাবাসীর অভিযোগ, পরে মাদকবিরোধী সমাবেশ

মাদক, চুরি-ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়ার এলাকাবাসী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। এর ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) বিকেলে এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

​গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া অভিযোগে এলাকাবাসী দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবন, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। এমনকি গরু-ছাগল, হাঁস-মুরগি, ফলমূল ও আবাদি ফসল চুরির ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।।

​অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে মাদক বিক্রি, সেবন ও চোরাই কারবারে জড়িত থাকার দাবি করা হয়েছে। পাশাপাশি প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

​অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সৈয়দপুর থানা ও নীলফামারী ডিবি কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়।

​এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ হয়। আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, এবং ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুজ্জামান, মোমিনুল ইসলাম ও বাদল চৌধুরী

​এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকাত হায়াত শাহ, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি জাহাঙ্গীর আলম,স্থানীয় বাসিন্দা মাহমুদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

​বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ও পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

​প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রেজাউল করিম রেজা মাদকবিরোধী কার্যক্রমে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

​সমাবেশ থেকে মাদক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পড়ুন:যানজটের শহরে স্বস্তির উদ্যোগ, হকারদের জন্য ইউএনও,র নির্ধারিত ৯৮ স্থান

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন