বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে চরফ্যাশনে র‍্যালি পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার চরফ্যাশনে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় চরফ্যাশন পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়। একই সঙ্গে বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ ও ড্রেন পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহিন, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর সোহরাব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার প্রায় ২০ থেকে ২৫ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আমাদের উপজেলা ও পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রতি সার্বক্ষণিক নজর রাখছেন। পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চলবে । ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের সাথে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।”

পড়ুন:যানজটের শহরে স্বস্তির উদ্যোগ, হকারদের জন্য ইউএনও,র নির্ধারিত ৯৮ স্থান

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন