বিজ্ঞাপন

গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরাইলের

গ্রিসের সঙ্গে প্রায় ৩.৪ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ইসরাইল। আগামীকাল সোমবার (৩১ আগস্ট) তেল আবিবে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যাকিলিস শিল্ড’ নামে এই প্রকল্পের আওতায় গ্রিসের জন্য একটি বহুতল আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

গত ২৩ জুলাই গ্রিসের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সরকারি কাউন্সিল চুক্তিটির অনুমোদন দেয়।

গ্রিক সংবাদপত্র একাথিমেরিনি জানিয়েছে, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থায় গ্রিসের বিদ্যমান সামরিক সরঞ্জামের সঙ্গে ইসরাইলি প্রযুক্তি যুক্ত করা হবে।

প্রকল্পের অংশ হিসেবে থাকবে গ্রিসের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি দেশটির বিভিন্ন দ্বীপ ও মূল ভূখণ্ডের সামরিক ঘাঁটিতে আগে থেকেই মোতায়েন থাকা ড্রোনও ব্যবস্থাটির সঙ্গে যুক্ত থাকবে। এর সঙ্গে সংযোজন করা হবে ইসরাইলের তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম।

পড়ুন: গুমের বিচারে কেন এত ধীরগতি?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন