সেপ্টেম্বর থেকে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দেশটি।
বিজ্ঞাপন
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত বিধিমালা করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকায় চলাচলের জন্য দুই ও চার সিটের ইরিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের রিকশা নিবন্ধন পাবে না।
পড়ুন: গুমের বিচারে কেন এত ধীরগতি?
আর/


