বিজ্ঞাপন

বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফলজ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৩৬০ টি পরিবারকে ৫টি করে মোট ১৮০০ গাছের চারা বিতরণ করা হয়। এসব পরিবারের হাতে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসক ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সোহেল রানা, ইউপি সদস্য রভীন্দ্রনাথ হালদার বাটুল, খান জাহিদ হাসান, ঢালী আ: খালেক, মহিলা ইউপি সদস্যা শাহানারা খাতুন প্রমূখ।

পড়ুন:নোয়াখালীতে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন