বয়স্কদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের দেশের সম্পদে রূপান্তর ও বয়স্কদের পুনর্বাসনে দেশের প্রতিটি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. জিয়া হায়দার।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার মনিপুর বি কে বাড়ি এলাকায় ১১০ বিঘা জমির ওপর অবস্থিত গিভেন্সী গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
গিভেন্সী গ্রুপের চেয়ারম্যান আব্দুল জাহিদ মকুল এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়াকে সঙ্গে নিয়ে তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় নারী ও পুরুষদের জন্য নির্মিত পৃথক ভবন ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত বয়স্কদের সঙ্গে কথা বলেন। তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন এবং পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে ড. জিয়া হায়দার বলেন, বয়স্করা সমাজের বোঝা নন। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করা সম্ভব। এ লক্ষ্যেই বয়স্কদের জন্য আরও কার্যকর পুনর্বাসন ও কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য একটি করে কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে বয়স্কদের নিরাপদ আবাসন, পরিচর্যা, পুনর্বাসন ও সামাজিকভাবে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করা হবে। পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের সঙ্গে কেন্দ্রটির বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি
পড়ুন:বন্দরে মাদক সম্রাজ্ঞী শান্তি গ্রেফতার
ইমি/


