বিজ্ঞাপন

বন্দরে মাদক সম্রাজ্ঞী শান্তি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকার আনোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলার উত্তর-পশ্চিম পাশের একটি শয়নকক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শান্তি বেগম দত্তবাড়ী বউবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম ওলি মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানার এসআই মো. লুৎফর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শান্তি বেগমের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শান্তি বেগমের পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন