ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরের দিনেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ড্রামার আদনান রুশদী। রোববার বিকেল থেকে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।
আদনান রুশদীর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডে নিয়মিত ড্রাম বাজিয়ে আসছেন আদনান রুশদী। ভোকালিস্ট হিসেবেও গেয়েছেন কখনো। এছাড়া চিরকুটসহ দেশের বেশ কয়েকটি নামি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন তিনি।
সংগীতশিল্পী ও তার পরিবারের এই চরম বিপদে গভীর শোক প্রকাশ করেছে ব্যান্ড ‘চিরকুট’।
এক ফেসবুক বার্তায় তারা জানিয়েছে, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে রুশদী কিছুদিন ব্যান্ডে ড্রামস বাজিয়েছিলেন। পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে গভীরভাবে শোকাহত হয়ে চিরকুট সদস্য ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারকে শোক সামলে ওঠার শক্তি দেওয়ার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার (২৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুশদীর স্ত্রী শিরিন সুলতানা মারা গেছেন। এই দম্পতির চার বছর বয়সের একটি সন্তান রয়েছে।
পড়ুন : বাংলাদেশ ব্যাংকের মুনাফা প্রায় ২৬ হাজার কোটি টাকা
সা/


