ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সাংবাদিক সমিতিগুলোর সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিসিইউজেএ)’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে কবি নজরুল কলেজের আতিক হাসান শুভ (বাংলা ট্রিবিউন) আহ্বায়ক এবং ইডেন মহিলা কলেজের স্মৃতি আক্তার (ডেইলি ক্যাম্পাস) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) রাতে শাহবাগের এক রেস্টুরেন্টে সাত কলেজের সকল সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আগামী ৩ মাসের জন্য অনুমোদিত এই কমিটি দ্রুততম সময়ে গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য ভুক্তি, উপদেষ্টা প্যানেল এবং নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে কাজ করবে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন: ফরহাদ বিন নূর (সভাপতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি / স্টার নিউজ), এইচ এম মাহিন (সভাপতি, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি / এশিয়া পোস্ট), আমিরুল ইসলাম ফরহাদ (সভাপতি, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি / এশিয়া পোস্ট), এইচ এম সাইফুল ইসলাম সাব্বির (সভাপতি, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি / দৈনিক গণকণ্ঠ) এবং মোছা. ফেরদৌসী আক্তার জিন্নাত (সভাপতি, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতি / এশিয়া পোস্ট)।
সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছে, আবিদ হোসেন (সাধারণ সম্পাদক, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি / নাগরিক টিভি), মো. বাইজীদ হোসেন সা’দ (সাধারণ সম্পাদক, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি), এইচ এম ইমরান (সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি / স্টার নিউজ), শিহাব আল নাসিম (সাধারণ সম্পাদক, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি / এশিয়া পোস্ট), ফয়সাল আহমেদ (সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি/ দৈনিক জনকণ্ঠ ), ফারজানা আক্তার (সদস্য সচিব, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতি / ডেইলি ক্যাম্পাস) এবং মোকার্রেমা খাতুন (যুগ্ম আহ্বায়ক, ইডেন কলেজ সাংবাদিক সমিতি / আমার সংবাদ)।
পড়ুন : এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে, এইচএসসি পূর্বঘোষিত সূচিতে


