নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কুন্দল পশ্চিমপাড়ার বাসিন্দা মোঃ তৌহিদুল ইসলাম (পিতা- মৃত জোনাব আলী) আজ জীবনের কঠিন এক লড়াইয়ে মুখোমুখি। পেশায় দিনমজুর ও রাজমিস্ত্রী তৌহিদুল দীর্ঘদিন ধরে কোমর জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কোমরের দুই পাশের হাড় ক্ষয় হয়ে গেছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত তাঁর অস্ত্রোপচার (অপারেশন) প্রয়োজন।
কিন্তু চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন, যা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। উপার্জনক্ষম মানুষটি আজ শয্যাশায়ী হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। টাকার অভাবে আটকে আছে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা
”মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মহান সত্যকে সামনে রেখে তৌহিদুলের পরিবার সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন। আপনাদের সামান্য সহযোগিতাই পারে তৌহিদুলকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে
পড়ুন:ফয়সাল মোরশেদের প্রথম বই ‘৩২ জাইল্যার আঁটখোলা’ প্রকাশ
ইমি/


