নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নতুন লেখক ও সাংবাদিক ফয়সাল মোরশেদের প্রথম বই ‘৩২ জাইল্যার আঁটখোলা’ প্রকাশ উপলক্ষে উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাতিয়া দ্বীপ সরকারি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, লেখক, পাঠক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন বইকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লেখক, পাঠক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
ফয়সাল মোরশেদের এই আত্মপ্রকাশের পেছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণার গল্প। তাঁর বাবা শিহাব উদ্দিন হাওলাদার হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বাবার শিক্ষা, আদর্শ ও অনুপ্রেরণাকে ধারণ করেই লেখালেখির পথে এগিয়ে যেতে চান ফয়সাল মোরশেদ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, লেখক ও সাংবাদিকরা বলেন, ‘৩২ জাইল্যার আঁটখোলা’ শুধু একটি বই নয়, এটি একজন নতুন লেখকের স্বপ্ন পূরণের প্রথম ধাপ। হাতিয়ার সাহিত্যচর্চায় বইটি নতুন সংযোজন হিসেবে ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা নতুন লেখককে অভিনন্দন জানান এবং তাঁর লেখালেখির পথচলা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করেন।
ফয়সাল মোরশেদের প্রথম বই প্রকাশের মধ্য দিয়ে হাতিয়ার সাহিত্যাঙ্গনে নতুন এক পথচলা শুরু হলো। উপস্থিতদের প্রত্যাশা, ‘৩২ জাইল্যার আঁটখোলা’ পাঠকদের মাঝে সাড়া ফেলবে এবং হাতিয়ার সাহিত্যচর্চাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন:জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ইমি/


