বিজ্ঞাপন

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে শুরু নতুন জল্পনা

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণায় শেষ হয়েছে আর্জেন্টিনার একটি স্বর্ণালি অধ্যায়। তার বিদায়ের পর বড় একটি প্রশ্নও সামনে এসেছে। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সির পরবর্তী মালিক কে হবেন?

বিজ্ঞাপন

মেসি প্রথমবার আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরেছিলেন ২০০৯ সালের ২৮ মার্চ। ডিয়েগো ম্যারাডোনার অধীনে ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এরপর জাতীয় দলে উপস্থিত থাকলে ১০ নম্বর জার্সিটি মেসির জন্যই বরাদ্দ থাকত।

তার অনুপস্থিতিতে অবশ্য কয়েকজন এই জার্সি পরেছেন। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ১০ নম্বর পরে মাঠে নেমেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জার্সিটি পরেছিলেন আনহেল কোরেয়া। এর আগে চিলির বিপক্ষে ১০ নম্বর পরে গোলও করেছিলেন পাওলো দিবালা। তবে তাদের কেউই সর্বশেষ বিশ্বকাপের দলে ছিলেন না।

লিওনেল স্কালোনির বর্তমান দলের নিয়মিত সদস্যদের মধ্যে কয়েকজন নিজ নিজ ক্লাবে ১০ নম্বর জার্সি পরেন। ইন্টার মিলানে লাওতারো মার্তিনেজ, লিভারপুলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং কোমোতে নিকো পাজের গায়ে দেখা যায় এই নম্বর।

রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেসও ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি পরেছেন। ফলে মেসির উত্তরসূরি বেছে নেওয়ার ক্ষেত্রে স্কালোনির সামনে বিকল্পের অভাব নেই।

তবে জার্সিটির নতুন মালিক নির্বাচন করা যতটা সহজ, মাঠে মেসির জায়গা পূরণ করা তার চেয়ে অনেক বেশি কঠিন। বয়স ৩৯ হলেও সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন মেসি।

বিশ্বকাপে মূল স্ট্রাইকারের কিছুটা পেছনে থেকে খেলেছেন তিনি। শুরুতে তার সঙ্গী ছিলেন লাওতারো, পরে সেই জায়গা নেন হুলিয়ান আলভারেজ। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে মেসি বদলি হিসেবে থাকায় আক্রমণভাগে একসঙ্গে খেলেছিলেন লাওতারো ও আলভারেজ।

মেসির পর আর্জেন্টিনার আক্রমণভাগে এই জুটিকেই নিয়মিত দেখা যেতে পারে। আর ১০ নম্বর জার্সির ক্ষেত্রে মাস্তানতুয়োনো ও নিকো পাজের মতো তরুণদের পাশাপাশি লাওতারো, ম্যাক অ্যালিস্টার ও দিবালার নামও আলোচনায় থাকবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ পর্যন্ত

পড়ুন:জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন