বিজ্ঞাপন

বরগুনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মেল্লা,সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন,সিনিয়ার যুগ্ম আহবায়ক ফজলুল হক মাষ্টার,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ জামান মাহফুজ সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কর্মসূচিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পড়ুন : স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন