বিজ্ঞাপন

সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণাঢ্য মিছিল-সমাবেশে শত শত নেতাকর্মী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

‎দলীয় পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে গিয়ে শেষ হয়।

‎মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরে বক পয়েন্টে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।

‎বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

‎তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করে গেছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের নতুন পথে এগিয়ে চলছে বলেও মন্তব্য করেন তিনি।

‎সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক। তাঁর দাবি, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না; বরং ছিল হত্যা ও গুমের রাজনীতি। তাঁর ভাষায়, সেই ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে।
‎তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।

‎সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

‎এ সময় জেলা বিএনপির সদস্যসচিবসহ জেলার বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সুনামগঞ্জ শহরে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পড়ুন : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন