জামালপুর শহরের চালাপাড়ায় নিজ বসতঘর থেকে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিহত রোকসানা আক্তার শিলা শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
পুলিশ জানায়, শিলার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম।
সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, শিলার মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
আর/
-বিজ্ঞাপন-


