উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ শহরের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের শুরুতে তিনি দিনাজপুরের পার্বতীপুর থেকে ঐতিহ্যবাহী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে চেপে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান।
পরিদর্শনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সৈয়দপুর রেলওয়ে কারখানায় সংরক্ষিত ঐতিহ্যবাহী ‘প্রেসিডেন্ট সেলুন’। ব্রিটিশ রাণী এলিজাবেথকে বহনকারী এই বিশেষ ট্রেনের বগিটির ভেতরে ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস শাহ সুফি নূর মোহাম্মদ, ডাব্লু এম মমতাজুল ইসলাম, নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রেলওয়ে কারখানা পরিদর্শনের পাশাপাশি রাষ্ট্রদূত সৈয়দপুর শহরের ঐতিহাসিক খ্রিস্টান গির্জা ও ঐতিহ্যবাহী চিনি মসজিদ পরিদর্শন করেন। কারখানা পরিদর্শন শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং দুই দেশের যৌথ উদ্যোগে এখানে বিনিয়োগ ও সহায়তার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
পড়ুন : চাপে নয়, প্রয়োজন রয়েছে বলেই কেনা হবে বোয়িং বিমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সা/


