কোন চাপে নয়, প্রয়োজন রয়েছে বলেই কেনা হবে বোয়িং বিমান বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশকে আমরা এভিয়েশন হাব করতে চাই। বিমানের ৭০ থেকে ৮০টি উড়োজাহাজের চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং আমরা কিনতে থাকব। কোন চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে।
তিনি আরও বলেন, ২৯ আগস্ট ভারতে আ.লীগ নেতাদের প্রোগ্রামের অনুমোদন না দেয়া দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো তারিখ ঠিক হয়নি। সফরের বিষয়ে আলোচনা চলমান আছে।
পড়ুন: অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না: দীনেশ ত্রিবেদী
আর/


