বিজ্ঞাপন

ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না: এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর বলেছেন, ১৯৭১ সাল থেকে বিভিন্ন সময়ে যারা ষড়যন্ত্র করেছে, তারা আবারও এক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে তারা ষড়যন্ত্র করছে। তবে আমরা রাজপথে আছি, কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, ১৯৭১ সালে যখন রাজনৈতিক নেতৃত্ব দেওলিয়া হয়ে পড়েছিল, তখন ‘রাখাল রাজা’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছেন।
সরোয়ার আলমগীর বলেন, এ দেশের মানুষ সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলের প্রতি আস্থা রেখেছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এ দেশকে অনেক কিছু দিয়ে গেছেন। আজ তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ির রাজঘাট এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমৃদ্ধি ফটিকছড়ি বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করে সরোয়ার আলমগীর বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের চুরি চলবে না। প্রতিটি ওয়ার্ডে কমিটি করে দেওয়া হয়েছে। এসব কমিটি উন্নয়নকাজ তদারকি করবে। কারণ নির্বাচনের সময় তারা জনগণের কাছে এ বিষয়ে ওয়াদা করেছে।
এর আগে সাংসদের নেতৃত্বে ফটিকছড়ি সদর বিবিরহাটে বিশাল এক র‍্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী। উপজেলা বিএনপির সেক্রেটারি জহির আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীন, দুবাই রফিক, এজহার মিয়া, ওসমান চৌধুরী, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, আবুল খায়ের, বোরখান মেম্বার, আবু মেম্বার, মো. এনাম, কামাল সিকদার, নাজিম উদ্দীন বাচ্চু, শাহজান চৌধুরী শিফন, ইসলাম মেম্বার, এযাকুব শহিদ, শফিউল আলম, নাছির উদ্দীন, জাহাঙ্গীর চেয়ারম্যান, মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মোজাহারুল ইকবাল লাভলু প্রমূখ।
এর আগে কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টায় ফটিকছড়ি বিএনপির দলীয় কার্যালয় চত্বরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
পতাকা উত্তোলন শেষে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে হালদা নদীর তীরে বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বিজ্ঞাপন

পড়ুন:হরিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইমি/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন