বিজ্ঞাপন

অসাধু উপায়ে রিজিক অর্জনের প্রয়োজন নেই : বিদ্যুৎ জালানি প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,আল্লাহ যে রিজিক নির্ধারণ করেছে সেই নির্ধারিত রিজিক আপনার আমার ঘরে পৌঁছে যাবে। কিন্তু তার জন্য অসাধু উপায়ে অবলম্বন করার কোন প্রয়োজন নেই।

তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের আওয়ামী লীগ এমন এক রাজনীতির চর্চা করে গেছে,যারা নতুন রাজনীতিতে এসেছে,তারা অনেকেই হয়তো মনে করেন ওটি হয়তো রাজনীতির মূল সংস্কৃতি। যেটি নতুন নতুন রাজনৈতিক দলের কাছ থেকে দেখতে পাই।

মঙ্গলবার বিকালে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরের টাউন হল মাঠে র‍্যালীর আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।


জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,

নতুন বন্দোবস্তের কথা বলনো,পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলবো, প্রতি মুহূর্তে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবো,বড়দেরকে অসম্মান করব এটি কোন রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। অন্তত এই সংস্কৃতি বাংলাদেশের মাটি সংস্কৃতি নয়। এবং সেই সংস্কৃতি বিএনপি ও ধারণ করে না।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব রয়েছে তারেক রহমানকে সফল করবার। বর্তমান সরকারের সকল কর্মসূচি যেন যথাযথভাবে মাঠ পর্যায়ে পরিচালিত হতে পারে, সে কারণে সদা সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যারা বাংলাদেশের স্বাধীনতা এবং অস্তিত্বে বিশ্বাস করেনি যারা তারা পর্দার অন্তরালে এক হচ্ছে।

সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে একটি আনন্দ র্যালী বের করেন নেতৃবৃন্দ। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড় এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,সাবেক নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন : পাবনায় ৯ ফুট উঁচু গাঁজা গাছসহ গ্রেপ্তার ১ এবং মোবাইল কোর্টে ৫ মাদকসেবীর কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন