বিজ্ঞাপন

দেশে সংকট সৃষ্টি করেছে বিগত সরকারের লুটপাট: পটিয়ায় এমপি এনাম

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পটিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দ্রপোল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, দেশে গ্যাস ও বিদ্যুতের যে সংকটের কথা প্রচার করা হচ্ছে, তা বিএনপি সরকারের তৈরি নয়। দেশ থেকে লুটপাট করে পালিয়ে যাওয়া বিগত সরকারের কর্মকাণ্ডের কারণেই এ সংকট সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, গুপ্ত বাহিনী ও নিষিদ্ধ সংগঠন মিলে দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, এ কে এম জসিম উদ্দিন, মো. মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, মোজাম্মেল হক চৌধুরী ও হাজী আবুল বশর চৌধুরী।

সমাবেশে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। তিনি অভিযোগ করে বলেন, দক্ষিণ জেলা বিএনপির অবহেলার কারণে পটিয়ায় বিগত দুই বছর ধরে দলের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই।

তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনেও দক্ষিণ জেলা বিএনপির দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা রাজনীতি করে যাচ্ছেন। এ সময় তিনি সংসদ সদস্য এনামুল হক এনামের কাছে দ্রুত পটিয়া বিএনপির নতুন কমিটি গঠন করে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে গতিশীল করার অনুরোধ জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম ও আবদুল মাবুদ; জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী; জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ; জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন; বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, আলহাজ্ব ইসমাইল হোসেন ও জাহেদুল হক।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু; আব্দুস সবুর, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল ও সদস্য সচিব হাবিবুর রহমান রিপন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ; পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুর রহমান ও সাবেক সদস্য সচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ ও সদস্য সচিব মিজানুর রহমান; পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু ও সদস্য সচিব আলমগীর আলম; শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন; উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সদস্য সচিব হাফেজ মাওলানা ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা ও সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার রিনা ও সাধারণ সম্পাদক জয়নার বেগম এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন ও রেজাউল করিম মিজানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন : পাবনায় ৯ ফুট উঁচু গাঁজা গাছসহ গ্রেপ্তার ১ এবং মোবাইল কোর্টে ৫ মাদকসেবীর কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন