বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে বোয়ালখালী উপজেলা- পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে আনন্দ মিছিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বোয়ালখালী বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. শওকত আলম সভাপতিত্বে সঞ্চালনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতারসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভায় উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম,নুরুল করিম নুরু,জাকির হোসেন, সরোয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল, জয়নাল আবেদীন সিকদার, এমএ কামাল উদ্দিন, শফিকুল ইসলাম শাহীন,বিএনপি নেতা রহমত আলী,মোসলেম মিয়া, পেয়ার মোহাম্মদ,আবদুল আউয়াল মঞ্জু,নুরুল আবছার, মো.দৌলত,জসিম উদ্দিন মাস্টার,শহীদুল আলম, গোলাম হোসেন নান্নু,এম এন করিম,মোঃ জাহেদ,উপজেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন ইকবাল,মতিউর রহমান রাসেল,মাহমুদুল হক মেম্বার,আবু তাহের মাস্টার, ইয়াছিন ও ইসমাইলসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর বিএনপি নেতা মো.লোকমান,বশির আহমদ, মোঃ খালেদ,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম কাজল,জামসেদ জিসান, এনামুল হক সজীব, জোবায়েত আকবর,পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. লোকমান,আতিক উল্লাহ অনু, একরামুল হক জিকু, যুবদল নেতা মো.জাফর ইকবাল, মো.খোরশেদ,ইমন,পৌর শ্রমিক দলের মো.কফিল উদ্দিন চৌধুরী,মো. মিজানুর রহমান,ছাত্রদল নেতা মো. সম্রাট,ইকরামুল হক বাপ্পী, শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা,আন্দোলন-সংগ্রাম ও দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন।এসময় নেতাকর্মীরা “গৌরবের ৪৮ বছর,সংগ্রাম ও ঐতিহ্যের পথচলা—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”—এই স্লোগানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বোয়ালখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে উপজেলা ও পৌরসভা বিএনপি,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তরুণ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পড়ুন : মসজিদের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা


