বিজ্ঞাপন

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, বাঁচাতে এসে দাদিও বিদ্যুৎস্পৃষ্ট

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার দাদি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন-সংলগ্ন চুকাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চুকাইবাড়ী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী লাকি আক্তার ও তার ছেলে রাজু । আহত দাদি বুলি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু নিজেই সেটি মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মা লাকি আক্তারও বিদ্যুতায়িত হন। এ সময় পুত্রবধূ ও নাতিকে বাঁচাতে এগিয়ে আসেন দাদি বুলি বেগম। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকি আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : বোয়ালখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন