বিজ্ঞাপন

উত্তরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, নতুন সংগ্রামের অঙ্গীকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৮ আসনের সার্বিক উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের উপস্থিতিতে উত্তরার প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বিশেষ বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “১৯৭৮ সালের এই ঐতিহাসিক দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরো বলেন, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বহু হামলা, মামলা ও রক্তক্ষয়ী সংগ্রাম পার করে আজও বিএনপি দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে।”

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর বক্তব্যে উত্তরার নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “উত্তরার মাটি বিএনপির ঐক্যের প্রতীক। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমাদের মূল লক্ষ্য দেশের মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলা। তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধান মন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত।

পড়ুন: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ভারী ও ধ্বংসাত্মক’ হামলা চালাবে ইরান

আর/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন