বিজ্ঞাপন

শিক্ষার আলোয় দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিজ্ঞাপন

শিক্ষার আলোয় পথচলা আরও দৃঢ় করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে পাঠ গ্রহণ এবং শিক্ষকদের আরও যত্নশীল ও দায়িত্বশীলভাবে পাঠদানের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উঠে আসে—শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. বাবুল মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক জাবেদ আহমেদ খান, জসিম উদ্দিন দেওয়ান, মো. আব্দুর রহিম, মিজানুর রহমান, আশারুজ্জামান ভূঁইয়া খোকনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সবির আহমেদ খান, মিলন মিয়া, হাছিনা বেগম ও তাহমিনা আক্তার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফারুক আহমেদ, শাহনোয়াজ খান, মনোয়ারা বেগম ও শাহীনা আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক নাছিমা আক্তার ও শাহাদৎ হোসেন।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তাদের সাফল্যকে উৎসাহের আলো হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত সমাজের নির্মাতা। শিক্ষার আলোয় দেবগ্রাম বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আরও দূর এগিয়ে যাবে—এ প্রত্যাশাই ছিল পুরো আয়োজনজুড়ে।

পড়ুন:নদীপথে রাজবাড়ী মন্দিরে নেওয়া হচ্ছে শ্রী শ্রী শান্তজীউ-বিগ্রহ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন