সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামী তমাল সরকারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে তমালকে রায়গঞ্জ আমলী আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানী শেষে বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের এপিপি রফিকুল ইসলাম (রফিক আকন্দ) এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এমপি আইনুল হককে হত্যার উদ্দ্যেশ্যে হামলা করা হয়েছিলো। তমালকে জিজ্ঞাসাবাদ করলে হামলার প্রকৃত কারন জানা যাবে।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভা শেষে ফেরার পথে তাঁর গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামী করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
আর/


