বিজ্ঞাপন

আশুগঞ্জে প্রাইভেটকারে মিললো ১৪০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নরসিংদী সদর থানার হাজীপুর গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর এবং রায়পুরা থানার রতনপুর গ্রামের কাজল মিয়ার ছেলে সজিব মিয়া।

পুলিশ জানায়, বুধবার ভোররাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২২-১২৩৮) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পড়ুন : গাড়ি ভাড়া নিয়ে মালিক সেজে করে দিলেন বিক্রি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন