বিজ্ঞাপন

দেশের বাজারে সোনা ও রুপার দাম 

বিজ্ঞাপন

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানো হয়েছে। নতুন করে দাম পরিবর্তন না হওয়ায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একই দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। জুয়েলারি ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম হলো-২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা ও সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৬১৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমানো হয়েছে।

এদিকে, সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি রুপার নতুন দাম-২২ ক্যারেট: ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেট: ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৮২ টাকা ও সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯১ টাকা।

এর আগে ৩১ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১১০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫৫ দফা কমানো হয়েছে।

পড়ুন:৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন