বিজ্ঞাপন

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ার ব্রাহ্মণগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ৭টি হত্যাসহ বাবু মোল্লা হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ২৬ মামলার আসামী কালাই সবুজকে বিদেশী আগ্নেয়াস্ত্র,৭ রাউন্ডগুলি ও তার সহযোগী এজাজুলকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত ২ সেপ্টেম্বর রাজধানীর ডেমরা এলাকায় গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সবুজ ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর সহযোগী গ্রেফতারকৃত এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়া মৃত শাহাদাতের ছেলে।

এ ঘটনায় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন এক প্রেসব্রিফিং এ জানান, কালাই সবুজ নামের শীর্ষ সন্ত্রাসী ৭ টি হত্যাসহ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী,পাশাপাশি নানা অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬ টি মামলা রয়েছে। সে মুড়াপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব করতে চেষ্টা করতো। সম্প্রতি তার অবস্থান ও গ্রেফতারে রূপগঞ্জ থানা পুলিশ তৎপর হলে গত ৩ মাসের নজরদারিতে গতকাল রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে কালাই সবুজকে বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়।

পরবর্তী তার দেয়া তথ্যে তার সহযোগী বিভিন্ন মামলার আসামী এজাজুলকেও রূপসী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার; নিখোঁজ ২

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন