বিজ্ঞাপন

ক্যাটরিনাকে ‘বুড়ি’ কটাক্ষ

বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি দীর্ঘদিন পর প্রকাশ্যে আসার পর তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তার চেহারা ও ওজন নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেন। এমনকি কেউ কেউ তাকে ‘বুড়ি’ বলেও কটাক্ষ করেছেন। বিষয়টি নিয়ে এবার সরব হয়েছেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়।

ঘটনার সূত্রপাত নির্মাতা কুকু কোহলির শেষকৃত্যে। গত ২৫ আগস্ট মারা যান এই চলচ্চিত্র নির্মাতা। পরদিন মুম্বাইয়ে তার শেষকৃত্য ও প্রার্থনা সভায় স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হন ক্যাটরিনা। মা হওয়ার পর এটিই ছিল অভিনেত্রীর বিরল প্রকাশ্য উপস্থিতিগুলোর একটি। অনুষ্ঠানে তাকে দেখা যায় সাদামাটা পোশাকে।

সেই উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাটরিনার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতে শুরু করেন অনেকে। কেউ তার ওজন বেড়ে যাওয়াকে কেন্দ্র করে কটাক্ষ করেন, কেউ জানতে চান, ‘ক্যাটরিনার কী হয়েছে?’ আবার কোনো কোনো মন্তব্যে তাকে ‘বুড়ি’ বলেও বিদ্রূপ করা হয়। এসব মন্তব্যকে স্বাভাবিকভাবেই বডিশেমিং হিসেবে দেখা হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে নীরব থাকেননি অভিনেত্রী শিবালিকা ওবেরয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার একটি ছবি শেয়ার করে ট্রলারদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘কী হয়ে গেল মানে? এটাই তো মাতৃত্ব!’ এরপর প্রসব-পরবর্তী সময়ে নারীর শরীরে স্বাভাবিকভাবেই নানা পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করেন তিনি।

শিবালিকা বলেন, প্রসব-পরবর্তী স্বাভাবিক পুনরুদ্ধারের মধ্যে শরীরে পানি জমা, ক্লান্তি, শারীরিক পরিবর্তনসহ নানা বিষয় থাকতে পারে। তাই মাতৃত্বের এমন কোনো অবাস্তব চেহারাকে সামনে আনা উচিত নয়, যেখানে সন্তান জন্মের পরপরই একজন নারীকে আগের মতো দেখাতেই হবে—এমন প্রত্যাশা তৈরি হয়।

তিনি আরও বলেন, গত কয়েক দিনে ক্যাটরিনার চেহারা নিয়ে একাধিক পোস্ট দেখার পর এসব মন্তব্যের মানসিকতা তার কাছে অত্যন্ত হাস্যকর মনে হয়েছে। শিবালিকার এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন ক্যাটরিনার ভক্তদের অনেকে। এর মধ্য দিয়ে তারকা নারীদের মাতৃত্ব-পরবর্তী শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অতিরিক্ত প্রত্যাশা ও কটাক্ষ করা হয়, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন। ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের প্রথম সন্তান, ছেলে ভিহান কৌশলের জন্ম হয়। এরপর থেকে ক্যাটরিনা অনেকটাই আড়ালে রয়েছেন এবং মাতৃত্ব ও পরিবারকে সময় দিচ্ছেন।

কাজের দিক থেকে ক্যাটরিনাকে সর্বশেষ বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর বড় পর্দায় তার উপস্থিতি সীমিত রয়েছে।

পড়ুন:৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন