কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ চারজনই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
এরপর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পড়ুন: নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
আর/


