বিজ্ঞাপন

কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার মধ্যে কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা মোকাবিলায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানি গণমাধ্যমের দাবি, কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের হামলাগুলোকে ‘শত্রুতামূলক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সেগুলো মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও কমান্ডারের আবাসস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বুধবার (২ সেপ্টেম্বর) দাবি করা হয়েছে।

এর আগে ইরানি বার্তাসংস্থা আইআরআইবি দাবি করে, কুয়েতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও জানায় তারা।

তবে কুয়েতে চালানো হামলার বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার; নিখোঁজ ২

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন