জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আলোচনা সভা রোববার

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুড়িগ্রাম জেলা শাখা। আগামী রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ছাত্রদল সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

আয়োজকরা জানান, ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয়তাবাদী চেতনা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরতেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জেলা ছাত্রদলসহ অধীনস্থ সব উপজেলা, পৌরসভা ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : শনিবার রাজধানীতে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন