চট্টগ্রামের ফটিকছড়ির সীমান্তবর্তী দুর্গম রহমতপুর এলাকায় নতুন বর্ডার আউটপোস্ট—বিওপি উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে রামগড় ব্যাটালিয়ন—৪৩ বিজিবির অধীন নবনির্মিত ‘রহমতপুর বিওপি’ উদ্বোধন করেন তিনি।
বিজিবি জানিয়েছে, নতুন এই বিওপি প্রতিষ্ঠার ফলে ফেনী নদীপথ এবং দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সক্ষমতা আরও বাড়বে।
উদ্বোধন অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক—প্রশাসন, অতিরিক্ত মহাপরিচালক—অপারেশন ও প্রশিক্ষণ, চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার, গুইমারা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সেক্টরের সেক্টর কমান্ডার, সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার; নিখোঁজ ২
সা/


