বিজ্ঞাপন

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির মাওলিদুর রাসুল মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

মাওলিদুর রাসুল উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে মহানবীর জীবন নিয়ে আলোচনা করেন ইসলামিক স্কলার শায়খ আব্দুল মোস্তফা রাহিম আজহারি। চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান,উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলে নুর বাপ্পি, সহ-সভাপতি হেলাল উদ্দিন, এরফানুল ইসলাম, হারুন চৌধুরী, নাঈম উদ্দিন সুমন, আজিজুল হক, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

আলোচনায় হাদিসের আলোকে শায়খ আব্দুল মোস্তফা রাহিম আজহারি বলেন, চারটি গুণ যদি মানুষের মধ্যে থাকে, তাহলে দুনিয়ার যা কিছু হাতছাড়া হয়, তা নিয়ে মানুষের কোনো আফসোস থাকবে না। সেগুলো হলো— আমানত রক্ষা করা, সত্য কথা বলা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া এবং খাবারও উপার্জনের ক্ষেত্রে পবিত্রতা ও সংযম অবলম্বন করা। প্রতিটি মুসলিমের উচিত কোরআান সুন্নাহ অনুসারে জীবন গঠন করা। আমাদের যাপিতজীবনে অবশ্যই মহানবির জীবনাদর্শের প্রতিফলন ঘটাতে হবে। এতে আমাদের জন্য উভয় জাহানের মঙ্গল হবে।”

দীর্ঘ আলোচনা শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি এবং বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ প্রবাসজীবন কামনায় দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।

মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোস্তাক আল আমিন, মোহাম্মদ জামাল হোসেন, ইব্রাহিম টিপু, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, আতিক হাসান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ হাবিবুল্লাহ, আবু শুক্কুর, ফোরকান শাহ, দেলোয়ার হোসেন, ফরিদুল আলম, নাজিম উদ্দীনসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার; নিখোঁজ ২

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন