বিজ্ঞাপন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ইউনুস আলী (৬৬) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর হিজলতলী গ্রামের বাসিন্দা ইউনুস আলী ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় একটি মসজিদে যাচ্ছিলেন। পথে হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাওজোড় কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নাওজোড় কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন : ৩ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন